ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মর্গে লাশের সঙ্গে যৌনাচারের গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘ডোম’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ৩:৫২

খুন না ধর্ষণ- কি সেই অপরাধ, যাকে ঘিরে দানা বাধছে রহস্য? এমন নানা প্রশ্নের রহস্য উন্মোচিত হবে ওয়েব সিরিজ ‘ডোম’-এ। 'নোলক' সিনেমার নির্মাতা রাশেদ রাহা সাত পর্বের এই ওয়েব সিরিজ নির্মাণ করেন। বঙ্গ বিডি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেয়েছে। 

এ প্রসঙ্গে রাশেদ রাহা বলেন, একটি সত্য ঘটনার গল্প নিয়ে এই ওয়েব সিরিজ নির্মিত হয়েছে। নিমার্ণ করতে গিয়ে নানাবিধ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সর্বাত্নক চেষ্টা করেছি ভালো করার। আশা করি, দর্শকদের ভালো লাগবে। 

ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, দোলন দে, আবু হেনা রনি, আমিনুর রহমান লিটন, আনোয়ার শাহি, জয় রাজ, বাপ্পি আশরাফ প্রমুখ।

এর আগে বেশ কিছু নাটকে কাজ করলেও প্রথমবার এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আমিনুর রহমান লিটন। তিনি বলেন, ওয়েব সিরিজের গল্প দারুণ ইন্টারেস্টিং। আমার চরিত্রটিও চমৎকার। পুরো সিরিজের মধ্যেই টানটান উত্তেজনা অনুভব করবেন দর্শক। এখানে নিজেকে প্রমাণের সুযোগও ছিল। আশা করছি, সিরিজটি সবার ভালো লাগবে।

তানহা তাসনিয়া এ প্রসঙ্গে বলেন, থ্রিলার একটি স্টোরি। উত্তরা, পুরান ঢাকাসহ বেশ কয়েকটি লোকেশনে ‘ডোম’-এর দৃশ্যধারনের কাজ হয়েছে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আমার বিপরীতে তানভীর অভিনয় করেছেন। আশা করি, দর্শকরা আমাদের কাজটি পছন্দ করবেন।

জানা যায়, এ বছরের শুরুতে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়। চলতি মাসের (২০ নভেম্বর) জাতীয় শিল্পকলায় প্রিমিয়ারে প্রদর্শন করা শেষে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দর্শকের জন্য প্রকাশ করা হলো ওয়েব সিরিজটি। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল