আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি : বুবলী
শোবিজ পাড়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।
তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত। তাদের সঙ্গে কোন যোগাযোগ নেই এবং সম্পর্ক জোড়া লাগার কোন সম্ভাবনাও নেই।
এরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে যে সংবাদ সম্মেলনে আসবেন বুবলী। কিন্তু শুক্রবার বিষয়টি মিথ্যা বলে জানান নায়িকা।
মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে, যে কোনো সময় অথবা প্রয়োজন পড়লে সংবাদ সম্মেলনে সবকিছু খোলাসা করবেন বুবলী। কিন্তু বিষয়টি মিথ্যা মন্তব্য করে বুবলী বলেন, “এই মুহূর্তে আমি শুটিংয়ে ব্যস্ত। এ বিষয়গুলো নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না।”
সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব। এরকম কিছু হলে সবাইকে অফিসিয়ালি বলবো। কিন্তু আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি।”
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের