আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদানের ফরম দিলেন মিম
জমে উঠেছে কাতার বিশ্বকাপ ২০২২। এবারের আসরের প্রথম চারদিনের মধ্যে দুটি অঘটন দেখেছে ফুটবলপ্রেমীরা। প্রথমে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার। এরপর জাপানের বিপক্ষে মাঠে নেমে হেরেছে জার্মানি। দুই দলই অঘটনের শিকার হয়েছে ২-১ গোল ব্যবধানে।
আর এই বিশ্বকাপ উন্মাদনায় মজেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি ব্রাজিলের অন্ধভক্ত। সার্বিয়ার বিপরীতে প্রিয় দলের দুর্দান্ত জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। ব্রাজিল গোল দেওয়ার পর একের পর এক ফেসবুক স্ট্যাটাস দিতে থাকেন মিম। প্রথমে তিনি লেখেন, ‘কি মজা লাগতেছে?’
ঠিক তার ছয় মিনিট পর আবারো নায়িকা লেখেন, ‘গোল। ’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি।
খেলা শেষে মিম লেখেন, ‘হেক্সার পথে। প্রথম ম্যাচেই জয়, এটাই খেলা। শুভরাত্রী। ’
এখানেই শেষ নয়, আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়েও একটি পোস্ট করেছেন মিম। সেই পোস্টে ‘আর্জেন্টিনা থেকে ব্রাজিল যোগদান ফরম’ শেয়ার করেছেন তিনি। যদিও সেটি ছিলো নিছক মজার ছলে।
সেখানে তিনি লেখেন, ‘এখনো সময় আছে। থিঙ্ক ওয়াইজলি, ওয়েল ডান ব্রাজিল। ’ শেষে তিনি ‘লাভ’ ইমোজি দেন।
প্রসঙ্গত, চলতি বছর মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এরপর আবার ‘দামাল’ সিনেমা মুক্তি পায়। সিনেমা দুটিতে তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের