ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ল্যাথাম-উইলিয়ামসনে চড়ে ভারতকে হারালো নিউ জিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ৪:৪২

শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরিতে ভারতের করা ৩০৬ রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড সহজ জয় পেলো কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের ব্যাটে। অকল্যান্ডে প্রথম ওয়ানডে ১৭ বল হাতে রেখে স্বাগতিকরা জিতেছে ৭ উইকেটে।

৭৬ বলে সেঞ্চুরি করা ল্যাথাম ক্যারিয়ার সেরা ১৪৫ রানে অপরাজিত ছিলেন। ৮৮ রানে ৩ উইকেট হারানোর পর নিউ জিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ২২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে তিনি ৯৮ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ৪৭.১ ওভারে ৩ উইকেটে ৩০৯ রান করে নিউ জিল্যান্ড।

এর আগে ভারতের দারুণ শুরু এনে দেন শিখর ধাওয়ান ও শুভমান গিল। দুজনের ১২৪ রানের উদ্বোধনী জুটি শক্ত অবস্থানে রেখেছিল ভারতকে। ধাওয়ান ৭২ ও গিল ৫০ রানে আউট হন। এরপর তিনশ পেরোতে ইনিংস সেরা ৮০ রান করেন আইয়ার। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ১৬ বলে ৩৭ রান দারুণ অবদান রাখে। ৭ উইকেটে ৩০৬ রান করেছিল ভারত।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো নিউ জিল্যান্ড।  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের