আমরা বিশ্বের কাছে ভিক্ষা চেয়ে চলব কেন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যুদ্ধে বিজয় অর্জনকারী একটি জাতি। আমরা বিশ্বের কাছে হাত পেতে, ভিক্ষা চেয়ে চলব কেন? আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। ’
আজ শনিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটা টানেল হয়েছে দেখে এখনই উদ্বোধন করছি না।
আমার ইচ্ছা ছিল দেখার যে কেমন হলো। মনটা পড়ে আছে চট্টগ্রামে। দ্বিতীয় টিউবের কাজও শেষ; সামান্য কাজ বাকি। বিরাট কাজ বলে মনে করি। টানেল নির্মাণে যারা জড়িত, সবাইকে ধন্যবাদ। ’
উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কৃষিজমি রক্ষা করতে হবে। কৃষি নিয়ে গবেষণা হচ্ছে, নতুন নতুন বীজ উদ্ভাবন করা হচ্ছে, উৎপাদন বাড়ছে। আমাদের যার যতটুকু জমি আছে কিছু না কিছু উৎপাদন করতে হবে। তাহলে আমরা অর্থনৈতিক মন্দার আঘাত থেকে দেশকে রক্ষা করতে পারব। '
প্রীতি / প্রীতি
প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সরানো হলো এসআরবি প্রধানকে
পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ বাংলাদেশি শিক্ষার্থী
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর
চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে