ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইবিতে র‌্যালি


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:২৫

"পলিথিনকে না বলি/ আমার ক্যাম্পাস আমি পরিচ্ছন্ন রাখি"-স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২২-২০২৩) বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের উপস্থিতিতে র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বক্তব্য প্রদান করেন।

এসময় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ দায়িত্ব পালন করি, যত্রতত্র না ফেলে আবর্জনা যদি ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা নিজে পরিষ্কার থাকি এবং সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে সহযোগিতা করি।

আলোচনা শেষে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন এলাকায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

প্রীতি / প্রীতি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন