ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ছোট ফল কিন্তু স্বাস্থ্যের জন্য হিতকর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ২:১২

আলু বোখারা বা গবা। ইংরেজিতে প্রিউন্স। শুষ্ক প্লাম। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। নারীদের হাড় ক্ষয় রোধে কার্যকর। হাড়কে সুস্থ আর মজবুত রাখে এ ফল। হাড় ক্ষয়কারী অস্টিওপোরোসিসের সাথে লড়াই করার অন্যতম হাতিয়ার। অস্টিওপোরোসিস হলে হাড় ভঙ্গুর আর দুর্বল হয়ে পড়ে। এতে বাড়ে হাড় ভাঙার ঝুঁকি। 

প্রিউন্স হল নানা খনিজ, ভিটামিন কে, ফেনলিক যৌগ দ্বারা সমৃদ্ধ। এরা প্রদাহ আর অক্সিডেটিভ স্ট্রেস ভোতা করে দেয়। হাড়ে খনিজের আদান প্রদান কম করে দেয়। আর এমন হলে পুরানো হাড়ের খনিজ ক্ষয় হয় দ্রুত, একে ধীর করতে সহায়তা করে এই ফল। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মনে করেন, দিনে ১০ টি প্রিউন্স এক বছর খেলে উন্নত হয় শিরদাঁড়া আর বাহুর হাড়ের ঘনত্ব বাড়ে। হাড়ে খনিজ বিনিময়ও কমে। 

অস্টিওপোরোসিস হতে পারে যে কোনো বয়সে। তবে বেশি হয় ৫০ বছরের বেশি নারীদের। রজ নিবৃত্তির পর ইস্ট্রোজেন হরমোন কমলে তা হয় উদ্দীপিত। বিশ্ব জুড়ে ২০০ মিলিয়ন নারী  অস্টিওপোরোসিসের শিকার। ৯ মিলিয়ন ফ্র্যাকচার হয় সারা বছরে।

তাই উদ্ভিজ্জ খাদ্য অনেক হিতকর। বিজ্ঞানীরা দেখেছেন, যারা প্রতিদিন মাংস খান তাদের চেয়ে নিরামিষ যারা খান তাদের ক্যান্সার ঝুঁকি ১৮% কম।

সহায়ক সূত্র: পেনসিলভেনিয়া ইউনিভারসিটি

প্রীতি / প্রীতি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৯৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু