ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সময় হলে বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ২:৩৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছে। তারা শক্তিশালী দেশ বলে অনেক কিছুই পারে। আমাদের সেই শক্তি নেই বলে আমরা এই পথে যাই না। তবে সময় হলে আমরাও বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে চ্যারিটি বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা দুঃখজনক যে কিছু লোক বিদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তারা চান বিদেশিরা কিছু বলুক। তবে বিদেশিরা যখন স্বদেশের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন সে দেশের আর মঙ্গল হয় না। আপনি আফগানিস্তানের দিকে দেখেন, বিদেশিদের জ্বালায় কি কষ্টে আছে। চিলিতে একই ঘটনা ঘটেছিল। চিলির নির্বাচিত সরকারও বিদেশিদের জ্বালায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের কিছু লোক বিদেশিদের কাছে ধর্না দেয়। তারা যখনই মাতব্বরি করেছেন, তখন ওই দেশের অবস্থা খারাপ হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিদেশি রাষ্ট্রদূতকে এক পয়সাও পাত্তা দেয় না। ভারতেও বিদেশিরা অনেক কিছু বলে, তারাও পাত্তা দেয় না। যাদের সম্মান আছে, তারা বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করে না। তবে আমাদের অভিজ্ঞতা হলো, যেখানেই তারা এসেছেন, সমস্যা হয়েছে। এজন্য ওদের পরামর্শ শোনার প্রয়োজন নেই আমাদের। তবে তারা বলতে পারেন, আমরা শুনতে পারি। তারা যদি আমাদের কিছু জানাতে চান, আমাদের জানাতে পারেন।

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, বিরোধী দলের বিদেশিদের কাছে মায়া কান্না না করে, জনগণের কাছে গেলেই ভালো হবে।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী