ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণের অভিযোগে পপ গায়ক ক্রিসকে ১৩ বছরের জেল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ৩:৪১

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় পপ তারকা ক্রিস উ কে ১৩ বছরের জেল দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ের একটি আদালত ক্রিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেন। একই দিন কর ফাঁকির জন্য ক্রিসকে প্রায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানা করে। 

জানা গেছে, ৩২ বছর বয়সী ক্রিস চীন ও কানাডা দু’দেশেরই নাগরিক। চীনে এক অপ্রাপ্তবয়স্ক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়। এই তারকার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল।
গত বছর এক শিক্ষার্থী উ এর বিরুদ্ধে ডেটিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করলে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একে একে ২৪ জন উ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বলে জানিয়েছে রয়টার্স।

অভিযোগকারী ১৭ বছরের তরুণী জানায়, ক্রিস উর সঙ্গে তার পরিচয় হওয়ার পর তিনি তাকে এক পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে ক্রিস তাকে জোর করে মদ্যপান করান এবং পরে তাকে যৌন নির্যাতন করেন।

বেইজিংয়ের চাওয়াং জেলার আদালত বলছে, ওই তরুণী ছাড়াও ২০২০ সালে শেষের দিকে আরও তিন নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করার সত্যতা উঠে এসেছে তদন্তে। ধর্ষণের অভিযোগে গত বছর আগস্টে তাকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। তখন তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

উল্লেখ্য, কানাডার কে-পপ বয়ব্যান্ড এক্সো ব্র্যান্ডের সদস্য ছিলেন ক্রিস উ। ২০১৪ সালে একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ব্যান্ড ছেড়ে চীনে চলে আসেন ক্রিস উ। এখানে এসে গায়ক, অভিনেতা, মডেল হিসেবেও সফল ছিলেন ক্রিস উ।

সূত্র : সিএনএন ও রয়টার্স।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল