ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড অভিনেতা বিক্রম আর নেই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ৪:৩৪

মৃত্যুর সঙ্গে কয়েক দিন ধরে পাঞ্জা লড়ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মৃত্যুর কাছে হার মেনে না–ফেরার দেশে চলে গেলেন ‘হাম দিল দে চুকে সানাম’খ্যাত এ অভিনেতা। তার বয়স হয়েছিল ৮২ বছর।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত ১৮ দিন ধরে পুণের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রথিতযশা এই অভিনেতা। গত বুধবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমায় চলে যান অভিনেতা। তাকে রাখা হয়েছিল ভেন্টিলেটর সাপোর্টে। এর মাঝেই তার মৃত্যুর ভুয়া খবর রটে যায় বুধবার মধ্যরাতে। পরে তার স্ত্রী জানান, এখনও লড়াই চালাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। এরপর গতকাল (শুক্রবার) তার শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতিও হয়েছিল। কিন্তু শনিবার সব লড়াইয়ে ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেতা। 

বিক্রম গোখলে একধিকে ছিলেন অভিনেতা, অন্যদিকে ছিলেন পরিচালক। পুণেতে একটি অ্যাক্টিং অ্যাকাডেমি রয়েছে তার। ভবিষ্যত প্রজন্মকে অভিনয়ের তালিম দিয়েছেন বছরের পর বছর। 

১৯৪০ সালের ১৪ নভেম্বর জন্ম বিক্রম গোখলের। ছোটবেলা থেকেই অভিনয়ের জগতেই বড় হয়েছেন তিনি। তার বাবা চন্দ্রকান্ত গোখলে মারাঠি থিয়েটার এবং সিনেমার পরিচিত নাম ছিলেন। শুধু তাই নয়, তার দাদী কমলাবাই গোখলে ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী শিশুশিল্পী ছিলেন। পূর্বপুরুষদের পদচিহ্ন অনুসরণ করে ১৯৭১ সালে ২৬ বছর বয়সে চলচ্চিত্রের দুনিয়ায় বিক্রম গোখলের পদার্পণ। প্রথম ছবি ছিল 'পরওয়ানা'। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 

হিন্দির পাশাপাশি মরাঠি চলচ্চিত্রেরও উল্লেখযোগ্য নাম বিক্রম গোখলে। দীর্ঘ অভিনয় জীবনে নিজ অভিনয় দক্ষতায় দর্শক মনে ছাপ ফেলেছেন তিনি। অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’ থেকে সালমান-ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সানম’ নিজ অভিনয় গুণে রুপালি পর্দায় উজ্জ্বল বিক্রম গোখলে। সাম্প্রতিককালের ‘মিশন মঙ্গল’, ‘হিচকি’, ‘আইয়ারি’, ‘ব্যাং ব্যাং’-এর মতো ছবিতে দর্শক দেখেছে তাকে। 

দীর্ঘ ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে ছোটপর্দাতেও কাজ করেছেন তিনি। সঞ্জীবনী, বিরুদ্ধ, জীবন সাথী, সিংহাসনের মতো ধারাবাহিকে কাজ করেছেন বিক্রম গোখলে। মারাঠি ছবি ‘অনুমতি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অভিনেতা। শেষবার তাকে পর্দায় দেখা যায় মারাঠি ছবি ‘গোদাবরী’তে। অন্যদিকে শিল্পা শেঠী-অভিমন্যু দাসানির ‘নিকম্মা’ বিক্রম গোখলে অভিনীত শেষ হিন্দি ছবি। 

বিক্রম গোখলে ও অমিতাভ বচ্চন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল