ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত ৪৬২
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬২ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৮৮ জনে। একই সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৬২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪১ জন এবং ঢাকার বাইরে ২২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৫ হাজার ৬০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৩৭৫ জন।
১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৪৪ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গুতে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
গত বছর (২০২১) সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর দেশব্যাপী ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
প্রীতি / প্রীতি
প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সরানো হলো এসআরবি প্রধানকে
পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ বাংলাদেশি শিক্ষার্থী
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর
চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে