ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম দিনে কত আয় করলো বরুণ-কৃতির ‘ভেড়িয়া’?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২২ বিকাল ৫:৬

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননের বহুল আলোচিত সিনেমা ‘ভেড়িয়া’ গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পায় ভারতজুড়ে। তবে প্রথম দিন বক্স অফিস কাঁপাতে পারেনি সিনেমাটি। 

হিন্দি সিনেমাপ্রেমীদের বরুণ ধাওয়ানের নতুন এই সিনেমার পরিবর্তে ৮ দিন আগে মুক্তি পাওয়া অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ নিয়েও বেশি মজে থাকতে দেখা গেছে।

টুইটারে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, ভারতের বক্স অফিসে প্রথম দিন ‘ভেড়িয়া’র আয় মাত্র ৭.৪৮ কোটি রুপি, যা প্রত্যাশার তুলনায় অনেকখানি কম। এমনকি ‘দৃশ্যম-টু' মুক্তির দ্বিতীয় শুক্রবারেও ‘ভেড়িয়া’র আয়কে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। আট নম্বর দিনে বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’র চেয়ে ৩৯ লাখ রুপি বেশি আয় করেছে অজয় দেবগণের দৃশ্যম-টু’ (৭.৮৭ কোটি রুপি)।

দর্শকদের ভালো প্রতিক্রিয়া এবং সমালোচকদের পজিটিভ রিভিউ সত্ত্বেও ‘ভেড়িয়া’ প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রথমদিন। বক্স অফিস বিশ্লেষকদের মতে, সপ্তাহান্তে সিনেমাটির আয় ভালো না হলে, এ বছরের ফ্লপ বলিউড সিনেমার তালিকায় ঢুকে পড়তে পারে বরুণ-কৃতির ‘ভেড়িয়া’। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল