সড়ক দুর্ঘটনার কবলে মিঠুন চক্রবর্তী
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গাড়িবহর নিয়ে শনিবার (২৬ নভেম্বর) বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছিলেন তিনি। পথে বিষ্ণুপুর পার করার পর দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তার সঙ্গে থাকা সবাই ভালো আছেন। মূলত বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি শেষে ফিরছিলেন মিঠুন।
নিরাপত্তার কারণে তার গাড়ির সামনে-পেছনে ছিল নিরাপত্তারক্ষীর গাড়ি। প্রথম গাড়িটির সামনে হঠাৎ একটি সাইকেল ঢুকে পড়ে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনের গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মিঠুনের গাড়ি সেই গাড়িতে ধাক্কা দেয়। মিঠুনের গাড়ির পেছনে থাকা গাড়িটিও ধাক্কা দেয় মিঠুনের গাড়িতে।
সামনের ও পেছনের গাড়ির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠুনের গাড়ি। এতে গাড়ির সামনের অংশ খুলে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়েই আসানসোলে পৌঁছান মিঠুন।
অভিনয় ও সঞ্চালনা ছাড়াও রাজনীতিতেও সক্রিয় মিঠুন। সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা লিটল চ্যাম্প’র একটি পর্বে হাজির হয়েছিলেন তিনি। মিঠুনকে বড় পর্দায় শেষ দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায়।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের