দূরত্ব ব্যাপার না! দেশ থেকেই মেসিকে ‘উড়ন্ত চুমু’ পরীর
প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে চাপের মধ্যে পড়েছিল ফেভারিট আর্জেন্টিনা। তাই দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছিল দলটির জন্য ফাইনালের মতো। হারলেই আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নিয়ে শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নেমেছিল দলটি।
আর্জেন্টিনার সমর্থকদের ভরসার আরেক নাম লিওনেল মেসি। ফুটবলের এই জাদুকর ঠিকই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলবেন, এই বিশ্বাস নিয়ে খেলা দেখতে বসেন তারা। তাদের সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন মেসি। জাদুকরি পারফরম্যান্সে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এ দিন নিজে এক গোল করেছেন। সাহায্য করেছেন অন্যকে গোল করতে।
মেসির খেলা দেখতে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখতে বসেছিলেন পরীমণি। মেসির এমন জাদুকারি পারফরম্যান্সে দারুণভাবে উচ্ছ্বসিত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন এ নায়িকা। টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছুড়ে দিয়েছেন চুমু। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মেসি একটা ভালোবাসা।’
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের