ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবিতে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন বিষয়ে কর্মশালা


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ২:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। 

উদ্বোধনকালে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সচেতনতা, সুশৃংখলতা ও মানবিকতার আদর্শ ধারণ করে স্কাউট সদস্যদের সুনাগরিক হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ। খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে