ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই বরুণের সিনেমা ফাঁস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ৩:১০

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনীত আলোচিত সিনেমা ‘ভেড়িয়া’। গত ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু মুক্তির ২৪ ঘণ্টা না পেরোনোর আগেই নেটদুনিয়ায় সিনেমাটি ফাঁস হয়। বিভিন্ন সাইটে বিনামূল্যে এইচডি প্রিন্টে সিনেমাটি দেখা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির চব্বিশ ঘণ্টার মধ্যে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সিনেমাটির প্রযোজকদের কপালে। অনলাইনে সহজলভ্য হয়ে যাওয়ায় বক্স অফিসে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। টরেন্টের বিভিন্ন সাইটে এই সিনেমা প্রায় বিনামূল্যে এইচডি কোয়ালিটি পাওয়া যাচ্ছে।

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ রোববার (২৭ নভেম্বর) এক টুইটে সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। টুইটে তিনি লেখেন—ধীরে ধীরে ‘ভেড়িয়া’ সিনেমাটি দর্শক খুঁজে পাচ্ছে। তৃতীয় দিনে সিনেমাটির ভালো আয় প্রয়োজন। গত শুক্রবার সিনেমাটি আয় করেছে ৭.৪৮ কোটি রুপি, শনিবার ৯.৫৭ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১৭.০৫ কোটি রুপি।  

অমর কৌশিক পরিচালিত এ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন শ্রদ্ধা কাপুর। রাজকুমার রাওকে অতিথি চরিত্রে দেখা যাবে। এছাড়াও অভিনয় করেছেন— দীপক, অভিষেক ব্যানার্জি, সৌরভ শুক্লা প্রমুখ। ৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দীনেশ ভিজান। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল