ফের বাবা হলেন চিত্রনায়ক রিয়াজ
ঢাকাই সিনেমার চিত্রনায়ক রিয়াজ আহমেদ। অসংখ্য ব্যবসাসফল সিনেমা ভক্তদেরকে উপহার দিয়েছেন তিনি। কন্যার পর এবার ছেলে সন্তানের বাবা হলেন তিনি। শনিবার (২৬ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি পোস্ট করে সুখবরটি জানান এই অভিনেতা।
ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’
অন্যদিকে তার স্ত্রী মুশফিকা খান তিনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের আব্বাজান। আমিরার ভাইজান। সবার দোয়া কামনায়।’
জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, ‘অবশেষে আল্লাহর রহমতে আমাদের পরিবার পূর্ণতা পেল। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে আমি ছেলের বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই ভালো আছেন। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০০৭ সালের ২২ নভেম্বর মডেল তিনার সঙ্গে বাগদান সারেন রিয়াজ। একই বছরের ১৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।বিয়ের প্রায় আট বছর পর ২০১৫ সালের ৩০ মে প্রথম বাবা-মা হন তারা। মেয়ের নাম রাখেন আমীরা সিদ্দিকী। বর্তমানে তার বয়স ৭ বছর।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী