ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লিফটে দেড় ঘণ্টা আটকা ছিলেন অজয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১১:৪৮

চারপাশের অনেকেরই বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি রয়েছে। শোবিজ অঙ্গনের তারকারাও এসব ফোবিয়ার উর্ধ্বে নন। তারকাদেরও নানা ধরনের ফোবিয়ায় ভুগতে দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে এসব ভীতি বা ফোবিয়ার আলাদা আলাদা নাম আছে। এগুলো ঠিক রোগ না হলেও, স্বাভাবিক ঘটনাও নয়। সম্প্রতি বলিউড অভিনেতা অজয় দেবগন এমন এক ফোবিয়ার কথা জানিয়েছেন, যা সবাইকে অবাক করে দেবে!

একটি চ্যাট শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অজয় দেবগন। সেখানে অজয় বলেন—‘আমি লিফটে উঠতে ভয় পাই।’ ভয়ানক স্মৃতি স্মরণ করে অজয় দেবগন বলেন, ‘একবার লিফট দিয়ে নিচে নামছিলাম। আকস্মিকভাবে তৃতীয়-চতুর্থ তলা থেকে লিফট বেইজমেন্টে নেমে যায়। তারপর ওই লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলাম। আর এ ঘটনা আমাকে মানসিকভাবে দারুণ আঘাত করেছিল। এখন লিফট আমাকে বদ্ধ পরিবেশে থাকার অস্বস্তিকর অনুভূতি দেয়, ফোবিয়ার মতো হয়ে গিয়েছে। যার কারণে সিঁড়িতে ওঠা-নামার সুযোগ থাকলে লিফট ব্যবহার করি না।’

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম টু’। গত ১৮ নভেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা ভারতজুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়েছে। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল