ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:১

দেশের তিন বিভাগের গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে আজ। দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রামে গুড়িগুড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ এবং মঙ্গলবার দেশের তাপমাত্রা সামান্য বাড়তির দিকে থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  এ তথ্য জানান।

তিনি বলেন, আজ এবং আগামীকাল তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। সাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের দক্ষিণের তিন বিভাগে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ দুপুরের দিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রামে বৃষ্টি হবে। বৃষ্টির ফলে এসব অঞ্চলে দু-একদিন শীত সামান্য বাড়বে। এরপর আবারও সামান্য তাপমাত্রা বাড়বে।

তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ওমর ফারুক জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলাতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী