ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তামিল স্টাইলে মুন্না খানের নতুন গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:১৬

সম্প্রতি পুবাইল, গাজিপুরের আপন ভূবন শুটিং হাউসের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে  নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ ধুকে ধুকে মারলো আমায়’।  গানটি লিখেছেন মুন্না খান এবং সুর ও সঙ্গীত করেছেন মুন্সি জুয়েল। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী গগণ শাকিব।  মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন এম এইচ মুন্না । অভিনয়ে : মুন্না খান, পুতুল আক্তার জলি,অপু,মহসিন আরো অনেকে।

শিঘ্রই মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী গগণ শাকিবের গাওয়া গানটি অসাধারণ। এছাড়া জলির সাথে জুটি বেঁধে প্রথম কাজ করলাম। গানটি নিয়ে দারুণ একটি তামিল স্টাইলের ভিডিও নির্মান করেছেন নির্মাতা এম এইচ মুন্না । আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল পুতুল আক্তার জলি বলেন, মুন্না ভাইয়ের সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে।  আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা এম এইচ মুন্না বলেন, ‘ধুকে ধুকে মারলো আমায়’এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে।  গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি ভালো লাগবে।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল