ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রণবীর-আলিয়ার শিশু কন্যাকে বার্সেলোনার আমন্ত্রণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:৪৮

কিছুদিন আগে প্রথমবার বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। দিন কয়েক আগে কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন আলিয়া। পাশাপাশি জানান, মেয়ের নাম রেখেছেন রাহা।

এ ছবিতে দেখা যায়, রণবীরের কোলে রাহা। তার পাশে দাঁড়ানো আলিয়া ভাট। আর দেয়ালে শোভা পাচ্ছে ছোট্ট একটি জার্সি। বার্সেলোনার এ জার্সিতে লেখা রয়েছে রাহা। আর এই পোস্ট চোখ এড়ায়নি বিশ্বের জনপ্রিয় ফুটবল দল বার্সেলোনা কর্তৃপক্ষের।

আলিয়ার এই পোস্ট শেয়ার করে বার্সেলোনার অফিশিয়াল টুইটারে লিখেছেন— ‘অভিনন্দন আলিয়া ভাট, রণবীর কাপুর! নতুন বার্সা ফ্যানের জন্ম হলো। আপনাদের সবাইকে বার্সেলোনায় একসঙ্গে দেখার অপেক্ষায় রইলাম।’

রণবীর-আলিয়ার কন্যার নামটি রেখেছেন রণবীরের মা নীতু কাপুর। এ তথ্য জানিয়ে আলিয়া তার পোস্টে লিখেন— ‘সংস্কৃত ভাষায় রাহা মানে ‘বংশ’। বাংলা ভাষায় এর অর্থ ‘বিশ্রাম, আরাম, স্বস্তি’। আরবি ভাষায় এর অর্থ ‘শান্তি’। ছোট্ট রাহার সত্যি এই নামের উপযুক্ত। এসব ক’টা গুণ রাহার মধ্যে রয়েছে।’

গত ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে। কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর। এসময় উপস্থিত সকলের চোখের পাতা আনন্দ অশ্রুতে ভিজে গিয়েছিল। আজ হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন রণবীর-আলিয়া।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল