ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্যর্থ হয়েও ফের জুটি বাঁধছেন অক্ষয়-মানশি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১:২৬

‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি চিল্লার। চলতি বছর ‘পৃথ্বিরাজ’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়েছে তার। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস রাজা পৃথ্বিবীরাজ চৌহানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেন। এতে মানশির বিপরীতে অভিনয় করেন অক্ষয় কুমার। সিনেমাটি বড় পরিসরে নির্মিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

অভিষেক সিনেমা ব্যর্থ হলেও থেমে নেই মানশি। নিয়মিত কাজ করছেন তিনি। বক্স অফিসে ব্যর্থ এই জুটি ফের একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলী আব্বাস জাফর নির্মাণ করছেন ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমা। এ সিনেমায় দেখা যাবে অক্ষয়-মানশি চিল্লারকে। তা ছাড়াও সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। সিনেমাটির কেন্দ্রী নারী চরিত্রে আরেকজন নায়িকাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে তৃতীয় নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ভারতে হবে। প্রধান চরিত্রের অভিনয়শিল্পীর কাছ থেকে ১০০ দিনের শিডিউল চূড়ান্ত করেছেন পরিচালক। আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে। একই বছরের ক্রিসমাসে এটি মুক্তি পাবে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন