নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডিবেটিং সোসাইটির নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে।
২৮ শে নভেম্বর ( সোমবার) প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নিজস্ব অফিস উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার - উল- আলম।
দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পাশে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নিজস্ব অফিস উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার- উল-আলম। এসময়ে অফিসের পাশে কৃষ্ণচূড়া বৃক্ষরোপন করেন নোবিপ্রবি উপাচার্য।
অফিস উদ্বোধনের পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির নেতৃত্ব প্রদান নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মো.দিদার-উল-আলম। র্যালির শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, " নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির পনেরো তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই সংগঠনটির সদস্যদের। নোবিপ্রবির সুনাম বৃদ্ধি জন্য কাজ করে যাচ্ছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। সংগঠনটির কার্যক্রম ক্যাম্পাসের গন্ডি পেরিয়ে এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এসময়ে, তিনি মেধা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বিতর্ক, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন ও প্রক্টর অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,নোবিপ্রবির ভাষা শহিদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক স্পিকার আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, নোবিপ্রবির ছাত্র পরামর্শক উপদেষ্টা বিপ্লব মল্লিক, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফাসানা মৌসুমি, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর প্রভাষক এ কিউ এম সালাউদ্দিন পাঠান ও প্রভাষক আফরিদা জিননুরাইন উর্বী।
প্রীতি / প্রীতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য