ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটিতে “ইসলামের সাথে গান্ধীর সম্পৃক্ততার তাৎপর্য” শীর্ষক সেমিনার


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:৫৯

বাংলাদেশ ইউনিভার্সিটিতে “ইসলামের সাথে গান্ধীর সম্পৃক্ততার তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূলবক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অমিত দে। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. সুরমা জাকারিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি  পরিচালনার দায়িত্বে ছিলেন বিইউ’র ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান শেখ  আলাউদ্দিন।

মূল বক্তব্যে প্রফেসর অমিত দে ইসলামের সাথে গান্ধীর অকথিত অতীত এবং অল্প বয়সে ইসলামের সাথে তাঁর গভীর সম্পৃক্ততার বিষয় নিয়ে আলোচনা করেন। একইসাথে এ সম্পৃক্ততার বিষয়গুলো তাঁর জীবন এবং আধ্যাত্মিকতাঁর প্রকাশে যে প্রভাব ফেলেছিলো তা তিনি তুলে ধরেন। তিনি গান্ধীর আন্দোলনের সামাজিক- রাজনৈতিক দিক এবং এর  রহস্যবাদের সাথে যে সংযোগের প্রকাশ ঘটেছিলো তা আমাদের সবার জানা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল সেমিনারের বিষয় সম্পর্কিত তাঁর ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকগন মূল বক্তার সাথে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথি ছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

সাদিক পলাশ / সাদিক পলাশ

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত

যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

‎১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী