ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

একদিনে ৩৬৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৬:২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১০ জন ও ঢাকার বাইরে ১৫৬ জন।  

বর্তমানে সারাদেশে এক হাজার ৮৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮৪ জন ও ঢাকার বাইরে ৭৫৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৬ হাজার ১৫ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৪৮১ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪১২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৭৮১ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৭ জন মারা গেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। 

প্রীতি / প্রীতি

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক

ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সরানো হলো এসআরবি প্রধানকে

পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ বাংলাদেশি শিক্ষার্থী

পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে