ডারবান সুপার জায়ান্টসের অধিনায়ক ডি কক
এসএ২০-এর প্রথম আসরে ডারবান সুপার জায়ান্টসের অধিনায়ক হলেন কুইন্টন ডি কক। ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন তিনি।
এছাড়া আইপিএল দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও তার অধিনায়কত্বে খেলেছে। এবার দক্ষিণ আফ্রিকান লিগে একই মালিকানাভুক্ত ফ্র্যাঞ্চাইজিরও নেতৃত্ব পেলেন ডি কক।
একসঙ্গে তিন ফরম্যাটে খেলা কঠিন হয়ে পড়ায় ২০২১ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডি কক। তাই ডিসেম্বরে যখন প্রোটিয়া টেস্ট দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে ব্যস্ত থাকবেন, তখন তিনি দেশের নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তৈরি হবেন।
আগামী ১১ জানুয়ারি ডি ককের দল প্রথম ম্যাচ খেলবে জোহানেসবার্গ সুপার কিংসের বিপক্ষে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!