ব্রোকলি স্টারফ্রাই
শীতকালীন সবজি ব্রোকলি অনেকের পছন্দের। এতে ক্যালরির পরিমাণ কম হলেও ভিটামিন, খনিজ আর খাদ্যগুণে ভরপুর। রেসেপি দিয়েছেন-সোনিয়া রহমান
উপকরণ : সয়াসস ১ চা চামচ, রাইস ভিনেগার ১ চা চামচ, ১টি ছোট কমলার রস, চিনি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, তেল ১ চা চামচ, কাজুবাদাম ২৫০ গ্রাম, পিঁয়াজ কুচি ১টি মাঝারি, মুরগির বুকের মাংস ১টি, ব্রোকলি ২৫০ গ্রাম, কচি মটরশুঁটি প্রয়োজন মতো, লাল ক্যাপসিকাম ১টি পাতলা করে কাটা।
প্রণালি : বাটিতে সয়াসস, ভিনেগার, কমলা লেবুর রস, চিনি আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। মটরশুঁটি দুই ভাগ করে ও মুরগির মাংস চার টুকরা আকারে কেটে নিন। কড়াইতে তেল দিন। পিঁয়াজ ও কাজুবাদাম বাদামি করে ভেজে নামিয়ে রাখুন।
এবার কড়াইতে মুরগি দিয়ে আরও তিন-চার মিনিট ভাজুন। একে একে খোসাশুদ্ধ মটরশুঁটি, ব্রোকলি ও ক্যাপসিকাম দিয়ে চার মিনিট ভাজুন। ব্যাস রেডি হয়ে গেল মুখরোচক ব্রোকলি স্টার ফ্রাই। সাজিয়ে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে