কমবে রাত ও দিনের তাপমাত্রা
আগামী দুই দিনের মধ্যে দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে যেতে পারে। সোমবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এই হার আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকলেও দুই দিন পর থেকে আবহাওয়ার অবস্থায় কিছুটা পরিবর্তন হবে। যার প্রভাবে পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত