ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলের জয়ে মিমের উচ্ছ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ১:৪৫

কাসেমিরোর অসাধারণ এক গোলে বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির সমর্থক অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের ম্যাচটি শুরু হয়েছিল রাত ১০ টায়। 

রাতে কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেন মিম। তাতে ব্রাজিলের জার্সি গায়ে দেখা গেছে ‌‘পরান’ খ্যাত অভিনেত্রীকে। শুধু নিজেই নন, প্রিয় পোষ্যদেরও ব্রাজিলের জার্সির রঙের সাথে মিলিয়ে পোশাক পরিয়েছেন মিম। সেসব ছবিও দিয়েছেন ফেসবুকে। ফেসবুকে ছবিগুলো পোস্ট করে মিম লিখেছেন, ‘ব্রাজিল আবারও দাপটের সঙ্গে খেলবে’। 

উল্লেখ্য, বিশ্বকাপে এই প্রথম সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেল  ব্রাজিল। সুইসদের বিপক্ষে জয়সূচক গোলটি করে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হলেন কাসেমিরো। ফুটবল মহাযজ্ঞে এবারের আগে আরও দুবার সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ১৯৫০ ও ২০১৮ সালের দুই দলের ম্যাচ দুটি ড্র হয়েছিল।

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন