ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাচেলর ইন ট্রিপ' ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপ্সরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ২:২১

নতুন ছবিতে যুক্ত হলেন নবাগত মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া এই সিনেমার নাম ‘ব্যাচেলর ইন ট্রিপ’। সিনেমাটি পরিচালনা করছেন নাসিম সাহনিক এবং প্রযোজনা করছেন মামুনুর রহমান। আম্মাজান ফিল্ম প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি।

এ প্রসঙ্গে অপ্সরা জানান, এটি হচ্ছে একটি ট্র্যাভেল স্টোরি। এই সিনেমায় আমার চরিত্রের নাম আরা। যে একজন ভার্সিটির স্টুডেন্ট। যদিও এখনো নায়ক ঠিক করা হয়নি। ঠিক হলে আমার দর্শকদের জানাব। সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের ১৯ তারিখে। নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। তার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তার নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে। 

নির্মাতা নাসিম সাহনিক জানান, রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’ 

উল্লেখ্য, অসংখ্য নাটকে কাজ করছেন অপ্সরা। সেই সাথে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যের মডেল হিসেবেও কাজ করছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধের নাটকের জন্য পেয়েছেন বাবিসাস এ্যাওয়ার্ড ও।  তবে এবার এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেড়িয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়।

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন