ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৃতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ১২:২

ভেড়িয়া’ ছবির প্রচারে বোমা ফাটিয়েছেন বরুণ ধাওয়ান। তার বক্তব্যের সূত্র ধরেই ‘বাহুবলী’ তারকা প্রভাস ও কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন আরও বেশি করে ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এও বলা হয়েছে, ‘আদিপুরুষ’র সেটে কৃতিকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রভাস। 

আদিপুরুষের মুক্তির পর বাগদান সারতে পারেন তারা। ক্রমেই গুঞ্জনের ডালপালা মেলছিল। এবার নীরবতা ভেঙে কৃতি জানিয়েছেন, এসব সত্য নয়। বরুণ যা বলেছেন মজা করে বলেছেন।

সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবির প্রচারে বরুণ জানান, ‘কৃতির নাম অন্য একজনের হৃদয়ে আছে। সেই ব্যক্তি এই মুহূর্তে মুম্বাইয়ে নেই। তিনি দীপিকার সাথে একটি ছবির শুটিং করছেন’।

বরুণ কারও নাম না নিলেও স্পষ্টই বোঝা গেছে প্রভাসকে ইঙ্গিত করেছেন তিনি। কারণ প্রভাস এই মুহূর্তে দীপিকার সঙ্গে ‌‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করছেন।

শুধু বরুণের বক্তব্যের সূত্র ধরেই নয়, কয়েকমাস ধরেই কৃতি-প্রভাসের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জন সত্য নয় বলে দাবি করে কৃতি বলেছেন, ‘কিছু পোর্টাল আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগেই বলতে চাই এসব সত্য নয়। এই গুজব ভিত্তিহীন। 

ভালোবাসার বিষয়টি সত্য নয়, আবার এটি প্রচারণার অংশও নয়। আমাদের ভেড়িয়া (বরুণ) রিয়েলিটি শোতে মজা করতে করতে এসব বলেছে। তার কৌতুক বড় ধরনের গুজবের জন্ম দিয়েছে’। 

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন