নিউ জিল্যান্ডে বাংলাদেশের মেয়েদের বড় জয়
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে বাংলাদেশের নারী জাতীয় দল এখন নিউ জিল্যান্ডে। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে তাদের প্রথম টি-টোয়েন্টি। এর দুই দিন আগে লিংকনে ঘাম ঝরানো ম্যাচে নিউ জিল্যান্ড একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।
টস জিতে নিউ জিল্যান্ডের দল আগে ব্যাটিং নেয়। দশম ওভারে মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। তবে কেট ইব্রাহিমের (২৬) পর সাচি শাহরি (৩৪) ও হান্না রোউইর (৩৩) ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ উইকেটে ১২৪ রান করে নিউ জিল্যান্ড।
বাংলাদেশের পক্ষে সানজিদা আক্তার মেঘলা সর্বোচ্চ ২ উইকেট নেন।
লক্ষ্যে নেমে মুর্শিদা খাতুন ও দিলারা আক্তারের ৭৭ রানের জুটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। ৭৭ থেকে ৯৭ রানের মধ্যে তিন উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি। ১৮ ওভারে ৩ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ। ইনিংস সেরা ৩৮ রান করেন মুর্শিদা। ২৪ রান আসে দিলারার ব্যাটে। ফারজানা হক ১৭ ও রুমানা আহমেদ ৯ রানে খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!