ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

প্রমিলা ফুটবলে ৫-০ গোলে জিতে গেলো রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ২:৫৩

চট্টগ্রামের নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির প্রধান পরিচালক সাংবাদিক মুহাম্মদ এরশাদের ফুটবল টিমের অবদানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যাপস্থপনায় আয়োজিত প্রমিলা ফুটবল টুর্নামেন্টে নিলুফা কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির সমন্বয়ে গঠিত টিম রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা ৫-০ গোলে বিজয়ী হন।

২৯ নভেম্বর(মঙ্গলবার) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা বনাম খাগড়াছড়ি পৌরসভার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়,খেলার শুরুর কয়েক মিনিটেই ঝিনুকের গোলে এগিয়ে যায় রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টিম।পরে তানিয়া নামের এক খেলোয়াড়ের জোড়া গোলে রামগড় টিম ৪-০ গোলে এগিয়ে খেলার প্রথমার্ধের শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশের ডি-বক্সের ভিতরে  খাগড়াছড়ি পৌরসভা একাদশ ফুটবল টিমের এক খেলোয়াড়ের হাতে বল লেগে প্ল্যান্টিক পাওয়াতে রামগড় উপজেলার জয় যেন সুনিশ্চিত হয়ে যায়।

এই প্ল্যান্টিককে সুবর্ণ সুযোগ হিসেবে বেঁচে নেয় রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা টিমের খেলোয়াড় শিফা দাশ,এতে শিফা দাশ আরো ১টি গোল করায় তার দল রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা ৫-০ গোলে জিতে যান।ওই ৫-০ গোলের সীমাবদ্ধতায় খেলার নির্ধারিত সময় শেষ হয় যায়।অবশেষে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থাকে খেলায় দায়িত্বের থাকা বিচারক মণ্ডলীরা বিজয়ী ঘোষণা করেন। উক্ত টুর্নামেন্টে নক আউট পদ্ধতিতে রামগড় উপজেলা  ক্রীড়া সংস্থা ও খাগড়াছড়ি পৌরসভা একাদশ ফুটবল টিমসহ ১০টি প্রমিলা ফুটবল দল অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন,গুনতি ফুটবল একাডেমির প্রধান কোচ- মোহাম্মদ সুলতান,নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির পরিচালক সাংবাদিক মুহাম্মদ এরশাদ,সাবেক আবাহনী লিঃ কোচ ও নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির প্রধান কোচ-মোহাম্মদ আলী প্রমূখ।

প্রীতি / প্রীতি

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, নেতৃত্ব হারালেন সূর্যকুমার

ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এখনও একাকী অনুশীলনে মেসি, পুরোপুরি ফিট হবেন কবে?

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা কবে, থাকছে কি কোনো চমক?

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

রোনালদোদের গ্রুপসঙ্গী উজবেকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে ইতিহাস গড়ার আশা টাইগার ব্যাটারের

রানখরায় ভোগা জয়কে যেভাবে সাহস দিয়েছেন শান্ত

পরপর বিশ্বকাপ জিতেছিল কেবল দুটি দেশ, আর্জেন্টিনা কি পারবে?

৯৪তম মিনিটের গোলে প্রিমিয়ার লিগে ফিরল হাল সিটি

ধোনিই এখন চেন্নাইয়ের গলার কাঁটা, উভয়সংকটে দল!