হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় পালমার
চেলসি মিডফিল্ডার কোল পালমার গতকাল (শনিবার) ইংলিশ ফুটবলের ইতিহাসের পাতায় নাম লিখলেন। অপটা-র তথ্য অনুযায়ী, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ব্লুর নাম্বার টেন ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেছেন।
প্রথম দুটি গোল হয়েছে পেনাল্টি থেকে। তৃতীয় গোল কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে জাল কাঁপান পালমার। এই তরুণ ইংলিশ ফুটবলার এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন। গোলমুখের সামনে দারুণ ছন্দে থেকে একই কীর্তি গড়লেন আরেকবার।
যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন তিনি, চারটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিকে তার পেছনে পড়ে গেলেন।
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি