বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
সব জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের কঠোর অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধের পর ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে জাতীয় দলকে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান সরকার। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি মেনে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই মহারণ।
রোববার লাহোরে আইসিসি, বিসিবি ও পিসিবির উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের পর সংকট সমাধানের একটি ইতিবাচক পথ তৈরি হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ওই বৈঠকের ফলাফল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করেন। পরিস্থিতি বিবেচনা করে এরপরই প্রধানমন্ত্রী ম্যাচটি খেলার চূড়ান্ত অনুমোদন দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের যোগাযোগ পর্যালোচনা করে পাকিস্তান সরকার জাতীয় দলকে ম্যাচটি খেলার নির্দেশ দিয়েছে।’
পাকিস্তানের এই বরফ গলার পেছনে বড় ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের একটি বিশেষ ফোনকল। তিনি সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করে কলম্বোয় ম্যাচটি খেলার অনুরোধ জানান। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান তাদের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছিল। সেই দীর্ঘদিনের সম্পর্কের প্রতি সম্মান জানিয়েই তিনি পাকিস্তানকে মাঠে নামার আহ্বান জানান। জবাবে শেহবাজ শরিফও লঙ্কান প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তানের কঠিন সময়ে শ্রীলঙ্কাও পূর্ণ সমর্থন দিয়ে দেশটিতে ক্রিকেট চালু রাখতে সাহায্য করেছিল।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এরপরই মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিল পিসিবি। তবে বাংলাদেশ কোনো শাস্তি না পাওয়া এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে ‘ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে’ পাকিস্তানকে ম্যাচটি খেলার অনুরোধ জানানোর পরই পরিস্থিতি বদলে যায় এবং পাকিস্তান তাদের বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি