ঢাকা-না.গঞ্জ ট্রেন চলাচল ৪ ডিসেম্বর থেকে বন্ধ
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করতে ৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল। ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেল লাইন নির্মাণের জন্যই বন্ধ রাখা হচ্ছে এই অংশের ট্রেন চলাচল। বুধবার (৩০ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ রেলওয়ে এক বিবৃতিতে জানায়, পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের লক্ষে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন ৪ ডিসেম্বর ২০২২ হতে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনঃরায় ট্রেন চলাচল শুরু হবে।
বিবৃতিতে রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
প্রীতি / প্রীতি
প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সরানো হলো এসআরবি প্রধানকে
পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ বাংলাদেশি শিক্ষার্থী
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর
চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে
Link Copied