ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের আগেই বাবা-মা হচ্ছেন অর্জুন-মালাইকা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২২ বিকাল ৫:৫৩

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট।

অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

এদিকে আকস্মিকভাবে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন মালাইকা আরোরা। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি— প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন মালাইকা-অর্জুন। সম্প্রতি লন্ডনে ছুটি কাটাতে গিয়ে কাছের বন্ধুদেরকে এ আনন্দের খবরটি জানান তারা।

মালাইকার মা হতে যাওয়ার খবর এখন বলিউপাড়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু এ বিষয়ে এখনো মুখ খুলেননি মালাইকা কিংবা অর্জুন। এ যুগলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটিকে পরিবারের এক সদস্য বলেন—‘এ খবর সত্য নয়, এটি গুঞ্জন।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। 

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন