ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবার সিনেমায় নিশো


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১২:৫

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। কিন্তু সেই খবর বরাবরই গুঞ্জনে পরিণত হয়েছে। কিন্তু অবশেষে সিনেমায় দেখা যাবে এই তারকাকে।

জানা গেছে, অনেকদিন ধরেই সিনেমায় অভিনয়ের জন্য ফিটনেসের প্রস্ততি নিচ্ছেন নিশো। যার কারণে ইদানিং তেমন কোন উল্লেখযোগ্য কাজে পাওয়া যাচ্ছে না তাকে।

একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, নিশো যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেটির নাম ‘সুড়ঙ্গ’।  এটি নির্মাণ করবেন ‘পরান’ খ্যাত নির্মাতা রায়হান রাফি।  

এ বিষয়ে আরো জানা যায়, বড় পর্দায় প্রথম সিনেমাতে নিশোর নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। যিনি সর্বশেষ ‘ফ্লোর নাম্বার ৭’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সিনেমা দিয়ে তুমুল প্রশংসিত হয়েছেন।

এদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, সিনেমাটির শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে। সব ঠিক থাকলে আগামী বছরের দুই ঈদের যেকোন একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।  

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন