ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আহত প্রেমিকাকে নিয়ে দেবের রসিকতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১২:৮

আহত হয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। রুক্মিণী তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হুইলচেয়ারে বসে আছেন রুক্মিণী। তার ডান পায়ের হাঁটুতে ‘নী ক্যাপ’ পরানো। ক্যাপশনে লিখেছেন—‘হাঁটুতে আঘাত পেয়েছি। অস্ত্রোপচার করাতে হবে।’ তবে কোথায় কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাননি রুক্মিণী।

সোশ্যাল মিডিয়ায় শোবিজ অঙ্গনের অনেকে রুক্মিণীর সুস্থতা কামনা করেছেন। এ তালিকায় রয়েছেন— ঋতুপর্ণা সেনগুপ্ত, করন বীর মেহরা, রুপাঞ্জনা মিত্র, দেব প্রমুখ। তবে রুক্মিণীর প্রেমিক দেবের মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। কারণ অসুস্থ প্রেমিকাকে নিয়ে রসিকতা করেছেন এই তৃণমূলের সংসদ সদস্য।

রুক্মিণীকে উদ্দেশ্য করে দেব লিখেছেন—‘আবোরা মাথা ফেটেছে!’ তবে এ মন্তব্যের জবাব দিতে দেখা যায়নি রুক্মিণীকে। তবে দেবের এই রসিকতায় দারুণ মজেছেন নেটিজেনরা।

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা। 

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন