ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সন্ধ্যায় ঢাকায় আসছেন কোহলি-রোহিতরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১২:১২

তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারত জাতীয় ক্রিকেট দল। সবশেষ ২০১৫ সালের পর আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

বিসিবি মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, 'তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে (১ ডিসেম্বর) ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের মুম্বাই থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির ক্রিকেটারদের।'

এর আগে ২০১৫ সালের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারে মাহেন্দ্র সিং ধোনির দল। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র। 

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের