ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফিফার মঞ্চে নোরাকে অশালীনভাবে স্পর্শ, ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১:৮

বর্ণিল আলোয় সেজে উঠেছে মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে নোরা ফাতেহির ‘সাকি সাকি’ গান। এ গানে পারফর্ম করছেন এই অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের নিয়ে ডুবে আছেন এ গানের নাচে। আচমকাই তার পেছনে চলে আসে এক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। তারপর নোরা ফাতেহিকে স্পর্শ করেন। যাকে ‘অশ্লীল স্পর্শ’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা। এ ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিস্ময় প্রকাশ করেছেন নোরা ভক্তরা। এমন ঘটনায় অনেকে ক্ষুব্ধ। কেউ কেউ প্রশ্ন করেছেন—‘ওই ব্যক্তির উদ্দেশ্য কী?’ যদিও প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি নোরা।

সংযুক্ত আরব আমিরাতের কাতারে বসেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই আসরে নোরা ফাতেহি পারফর্ম করবেন তা আগেই জানিয়েছিলেন তিনি। গত ২৯ নভেম্বর সন্ধ্যায় দোহার আল বিদা পার্কে অনুষ্ঠিত হয় ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এতে পারফর্ম করেন নোরা ফাতেহি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এ ভিডিওটি মূলত ওই মঞ্চের। এ অনুষ্ঠানে নোরার আবেদনময়ী উপস্থিতি ও ঝড় তোলা নাচ মুগ্ধ করেছে ভক্তদের।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি। 

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন