ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিতে সিনেমার শুটিং শেষে সোজা মক্কায় শাহরুখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ১২:২৩

চলমান খবরের ঝুলি। তিনি যে কাজই করবেন, সেটাই খবর। এমনই কারিশমা তার। কাজের মাঝে এবার ধর্মপালন সেরে লাইমলাইট কাড়লেন বলিউড বাদশাহ। সৌদি আরবে ফিল্মের শুটিং প্যাক আপের পর কিং খান চলে গেলেন সোজা মক্কায়। নিয়ম মেনে সেখানকার ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল শাহরুখ খানকে। হিরো নয়, একেবারে সাধারণের বেশেই মক্কায় হজ সারলেন বলিউড তারকা। তার টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই অনুরাগীদের আগ্রহের পারদ তুঙ্গে। প্রিয় অভিনেতাকে একটু অন্য রূপে দেখে মজে গিয়েছেন তার ফ্যানেরা।

একসঙ্গে হাতে তিন তিনটে ছবি। ‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’। ‘পাঠান’ নতুন বছরই মুক্তি পাবে। কাজ প্রায় শেষ। শাহরুখ খান , রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় ‘ডানকি’র শুটিং চলছিল সৌদি আরবে। আপাতত তাও শেষ।

বুধবারই ভিডিও বার্তায় তিনি প্যাক আপের কথা ঘোষণা করেছিলেন। বলেন, ”সৌদিতে ডানকির শুটিং শেষ করে বেশ নির্ভার অনুভব করছি। ভাল লাগছে। রাজু স্যর ও গোটা টিমকে ধন্যবাদ। সৌদির সংস্কৃতি মন্ত্রক যেভাবে আমাদের স্বাগত জানিয়ে, দারুণ দারুণ লোকেশনে শুট করার অনুমতি দিয়েছে, তাতে তাদের বিশেষ ধন্যবাদ। আমি আপ্লুত।”

এরপরই শুটিংয়ে ইতি টেনে শাহরুখ পরদিন ছোটেন মক্কায়। বদলে গেল বেশভূষাও। পরনে সাদা উত্তরীয়, মুখে মাস্ক। এভাবেই মক্কায় ঢুকলেন কিং খান। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না। নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন ওয়াল। কেউ লিখছেন, ”কী সুন্দর! ইনশাল্লাহ! আপনার সমস্ত প্রার্থনা পূরণ করুন আল্লাহ।” এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি – এটাই তার ‘ডানকি’ লুক। তারই মাঝে মক্কায় তীর্থযাত্রার লুকও কম আকর্ষণীয় নয়। হাজার হোক, তিনি তো আদতে শাহরুখ খান!

গত এপ্রিলে রাজকুমার হিরানির সঙ্গে ভিডিও বার্তার মাধ্যমে ছবির ঘোষণা করেন নায়ক-প্রযোজক শাহরুখ খান। সেইমতো শুরু হয় ‘ডানকি’র শুটিং। এই ছবিতে তার নায়িকা তাপসী পান্নু। তবে শুটিং শুরুতেই বেঁধেছিল গন্ডগোল। ছবি থেকে সরে যান চিত্রগ্রাহক অমিত রায়। শোনা যায়, শাহরুখ ও রাজকুমারের সঙ্গে ক্রিয়েটিভ মতপার্থক্য থাকার কারণেই ছবি থেকে সরেছেন অমিত।

সূত্র: সংবাদ প্রতিদিন

প্রীতি / প্রীতি

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন