ইরাকে করোনা হাসপাতালে আগুনে মৃত্যু বেড়ে ৯২
ইরাকের নাসিরিয়া শহরের একটি হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন ৯২ জন। দেশটির স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, এই ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গত সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র বিবিসি।
এ ঘটনায় মৃতদের স্বজনেরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করতে থাকে। বছরের পর বছর ধরে সংঘাত চলা ইরাকের স্বাস্থ্যসেবার অব্স্থা নাজুক।
দেশটির পুলিশ বলছে, ত্রুটিযুক্ত বিদ্যুতের তার থেকে অগ্নিস্ফুলিঙ্গ অক্সিজেনের ট্যাঙ্কিতে ছড়িয়ে যায়। পরে সেখান থেকে বিস্ফোরণ হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বেসরকারি সংবাদমাধ্যম শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার মধ্যে প্রদেশের স্বাস্থ্য প্রধান সাদ্দাম সাহিব আল-তাওয়িলের নাম রয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি ওই হাসপাতালের প্রধানকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ইরাকের সকল মানুষের বিবেকে গভীর ক্ষত’ বলে উল্লেখ করেছেন।
নতুন এই ওয়ার্ড তিন মাস আগে নির্মাণ করা হয়। এতে ৭০টি বেড ছিল। গত তিন মাসে ইরাকে হাসপাতালে এই দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।
ওডে আল-জাবির নামের একজন ব্যক্তির পরিবারের চারজন সদস্য এই আগুনের ঘটনায় নিহত হয়েছে। তার দুইজন প্রতিবেশিও এই আগুনের শিকার হয়েছেন। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছেন, তিনি হতাশ ও ক্ষুব্ধ।
তিনি বলেন, ‘আমি জানি না পরিবারের সদস্যদের ও প্রতিবেশিদের কী বলে সান্ত্বনা দেব।’
অপর এক ব্যক্তি বলেছেন, ‘করোনায় আক্রান্ত এক রোগীকে এখানে চিকিৎসার জন্য এনেছিলাম। তিনি একটি কফিনে করে ফিরে গেলেন। বিশ্বের আর কোথায় এমন ঘটনা ঘটে?’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক