ডাঃ এস এ মালেকের সুস্থত কামনায় ইবিতে দোয়া
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেকের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বাদ জুম্মা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এই আয়োজন করেন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ.স.ম. শোয়াইব আহমাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশ নেন।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন