ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২২ বিকাল ৬:৫৫

রোববার (০৪ ডিসেম্বর, ২০২২) থেকে ভারতের বিপক্ষে ঘরের মাঠে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। শুক্রবার এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত ইনজুরির কারণে তামিম ইকবাল এই সিরিজে খেলতে না পারায় লিটনের কাঁধে দেওয়া হলো অধিনায়কের দায়িত্ব। আর তামিমের পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রথমে বাদ পড়া পেসার শরীফুল ইসলামকে।

লিটন অধিনায়ক করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘লিটন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। তার নেতৃত্বদানের যোগ্যতা ও সক্ষমতাও রয়েছে। তার ক্রিকেট জ্ঞান খুবই তীক্ষ্ম। ম্যাচের কন্ডিশন এবং পরিস্থিতিও ভালো বুঝে। তবে ভারতের বিপক্ষের গুরুত্বপূর্ণ এই সিরিজে তামিম ইকবালকে না পাওয়াটাও আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক ব্যাপার। কারণ, গেল কয়েক বছর তার নেতৃত্বে দল খুব ভালো পারফরম্যান্স করেছে। এই ফরম্যাটে সবচেয়ে সফল ব্যাটসম্যানও সে। তাকে আমরা খুব মিস করবো। তবে আশা করি লিটনও অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে এবং তার সেই যোগ্যতাও আছে।’

২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল ২৮ বছর বয়সী লিটন কুমারের। এরপর ৫৭ ওয়ানডে খেলে তিনি রান করেছেন ১ হাজার ৮৩৫টি। এবার ভারতের বিপক্ষে অধিনায়ক লিটনের নিজেকে প্রমাণের পালা।

সিরিজের প্রথম দুই ওয়ানডে ৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডের পর চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে দুই দল। ভারতের বিপক্ষের এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তবে দুই ম‌্যাচ টেস্ট সিরিজ টেস্ট চ‌্যাম্পিয়নশিপের অংশ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাশ (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে