চলো আলিঙ্গন করি দিবস আজ
একটা নিবিড় আলিঙ্গন অনেকগুলো অব্যক্ত অনুভূতির সমন্বিত প্রকাশ। আনন্দে কিংবা অসহায়ত্বে, ঘৃণায় বা মুগ্ধতায়, হাসিতে বা কান্নায়- জীবনের যেকোনো অবস্থায় প্রিয়জনকে জড়িয়ে ধরলে অনেক হিসাবই সহজ হয়ে যায়।
জীবনের জটিল সমীকরণও মুহূর্তে মিলিয়ে দেয় একটি আলিঙ্গন। আলিঙ্গন ব্যাপারটি আমাদের দৈনন্দিন অনুভূতির সঙ্গে সমান্তরালে বাস করে।
গবেষকেরা জানাচ্ছেন, নিয়মিত প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীর থেকে অক্সিটোসিন হরমোন নির্গত হয়, যা বিষণ্নতা ও নিঃসঙ্গতা দূর করে। ভালো থাকে হৃদযন্ত্র।
আজ ৩ ডিসেম্বর ‘লেটস হাগ ডে’ বা ‘চলো আলিঙ্গন করি’ দিবস। দিবসটির উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না।
সূত্রমতে, কেভিন জ্যাভরনি নামক এক জনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। দারুণ এ দিবস নানাভাবে পালন করা যেতে পারে। যার সঙ্গে আছে মান-অভিমান, ঝগড়া-বিবাদ, সব ভুলে আজ তাকে জড়িয়ে ধরুন। ভুলে যান সবকিছু।
প্রসঙ্গত, মার্কিন লেখক অ্যান হুডে বলেছিলেন হাজারটা অর্থপূর্ণ শব্দের চেয়ে একটি শক্ত আলিঙ্গন অনেক বেশি শক্তিশালী।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ