শপিং মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় গুরুতর আহত ফারিণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, গতকাল ২ ডিসেম্বর রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণীবিতানে বাবার সঙ্গে শপিং করতে যান ফারিণ। ওই মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় সিঁড়ির একটি রড বের হয়ে অভিনেত্রীর পায়ের মাংসে ঢুকে যায়। এতে ভীষণভাবে আহত হন তিনি।
ফারিণ বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। দুই পায়েই মারাত্মক আঘাত পেয়েছি। বেশ ক্ষত হয়েছে।
ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। এ ছাড়া ‘আরও এক পৃথিবী’ শিরোনামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
প্রীতি / প্রীতি
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল