টেলিভিশনের পর্দায় আবারো নিয়মিত দেখা যাবে ঐন্দ্রিলাকে
পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আজ ১৩ দিন হলো পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। মাত্র ২৪ বছর বয়সি এই অভিনেত্রীর মৃত্যুর শোক আজও ভুলতে পারছে না ভক্তরা।
ঐন্দ্রিলা দ্বিতীয়বার ক্যানসার জয় করার পর তাকে আবারও ছোটপর্দায় দেখতে মুখিয়ে ছিল তার ভক্তরা। একটু একটু করে কাজের জগতে ফিরছিলেন অভিনেত্রী। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে অভিনয় করেন, কালার্স বাংলার মহালয়া-তে হাজির হোন তিনি। এইসবের মাঝে হঠাৎ পাল্টে গেল সবকিছু। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিশ দিন পর প্রয়াত হলেন ঐন্দ্রিলা।
কিন্তু কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না। নিজেদের কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকেন। মাত্র কয়েক বছরের অভিনয় জীবনে বাংলা টেলিভিশনে কিছু না-ভোলবার মতো কাজ উপহার দিয়েছিলেন ঐন্দ্রিলা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঐন্দ্রিলাকে শ্রদ্ধা জানিয়ে সান বাংলায় আবারও সম্প্রচারিত হতে যাচ্ছে ‘জিয়ন কাঠি’। এই সিরিয়ালে জাহ্নবীর চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হওয়ার পর নিজের অসুস্থতা সত্ত্বেও এই ধারাবাহিকের শুটিং করেছিলেন তিনি। তার অভিনীত শেষ সিরিয়াল এটি।
শুক্রবার (২ ডিসেম্বর) সান বাংলা কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে ‘জিয়ন কাঠি’র কিছু অবিস্মরণীয় মুহূর্তের কোলাজ তুলে ধরে জানানো হয়, “ঐন্দ্রিলা আমাদের মধ্যেই আছে, আমাদের মন-প্রাণ জুড়ে, জাহ্নবীর রূপে। চলুন আরেকবার দেখি জাহ্নবীর গল্প ‘জিয়নকাঠি’, ৫ ডিসেম্বর সোমবার থেকে বিকেল ৫.৩০টায়।”
অর্থাৎ আগামী সোমবার থেকেই সান বাংলার পর্দায় আবারো দেখা যাবে ‘জিয়ন কাঠি’। চ্যানেলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঐন্দ্রিলার ভক্তরা। ‘জিয়ন কাঠি’র পরশেই টেলিভিশনের পর্দায় ফের ‘জীবন্ত’ হবেন প্রয়াত অভিনেত্রী।
দুইবার ক্যানসার জয় করা ঐন্দ্রিলা গত ১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হোন। এরপর কোমায় চলে যান অভিনেত্রী। গত ২০ নভেম্বর দুপুরে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু হয় ঐন্দ্রিলা শর্মার।
প্রীতি / প্রীতি
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী