ইবিতে শারীরিক শিক্ষা বিভাগে ভর্তির ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ২৮ আগস্ট বিভাগটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ২৫টি আসনের বিপরীতে আবেদনকারী ২৮৬ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৫০ জন শিক্ষার্থী।
২৮ আগস্ট ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি ও ৬ নভেম্বর ভর্তির ব্যবহারিক পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় মেধাতালিকা এবং ৫% বিশেষ কোটায় বিকেএসপি সনদধারী শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল (iu.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রীতি / প্রীতি
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু