বলিউডে কাজ করে পূজার স্বস্তি
তেলেগু ভাষার ছবিতেই বেশি কাজ করেছেন পূজা হেগড়ে। বলিউডে তার কাজ খুবই কম। ‘মহেঞ্জেধারো’, ‘হাউজফুল ফোর’ ও ‘রাধে শ্যাম’ নামে তিনটি ছবি মুক্তি পেয়েছে বলিউডে।
এবার করেছেন রোহিত শেঠির পরিচালনায় ‘সার্কাস’ ছবিটি। ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে পূজা জানিয়েছেন, ছবিটিতে কাজ করতে গিয়ে স্বস্তি পেয়েছেন তিনি।
পূজা বলেন, বছর শেষ করার মতো দারুণ একটি ছবি হতে চলেছে সার্কাস। পুরোপুরি পারিবারিক বিনোদনধর্মী একটি ছবি। রণবীর, রোহিত স্যারসহ আমরা সবাই অনেক আনন্দ নিয়ে ছবির কাজ শেষ করেছি।
একটি পারিবারিক ছবি বলা যায় সার্কাসকে। যদিও আমি বলিউডে নতুন তারপরও মনে হয়েছে নিজের ঘরেই আছি। আমাদের সবার জন্য ছবিটি বিশেষ। ছবিটি আমাদের হৃদয়ের খুব কাছের’।
পূজা হেগড়ে
‘সার্কাস’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার নায়িকা হিসেবে আছেন পূজা হেগড়ে ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন